আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি— হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে তদন্তে নিয়োজিত সংস্থা পিবিআই জানিয়েছে, নথি পোড়েনি—তবে তা খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

২২ এপ্রিল (মঙ্গলবার) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই তথ্য উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ মামলার তদন্তের জন্য সময় চাওয়ায় আদালত আরও ছয় মাসের সময় মঞ্জুর করেছে।

 

এর আগে ২০২৩ সালের ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে, এই হত্যা মামলার তদন্তের জন্য পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। উল্লেখযোগ্যভাবে, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।

 

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box