বাংলাদেশ দূতাবাস, লিসবন তাদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্কবার্তা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, একজন ব্যক্তি ভুয়া আইডি ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্সের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।
দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেছে, এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে এবং সতর্ক থাকতে।