স্পেনের প্রধানমন্ত্রীর দাবি: আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে সব ধরনের আন্তর্জাতিক খেলাধুলা থেকে নিষিদ্ধ করার জন্য। তিনি বলেছেন, ইউক্রেন আক্রমণের পর যেভাবে রাশিয়ার খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে হবে।

মাদ্রিদের রাস্তায় ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং প্রতিযোগিতার শেষ ধাপে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা প্রতিবাদ জানালে খেলা বাতিল হয়ে যায়। তারা বিশেষভাবে ইসরায়েলের “প্রিমিয়ার টেক” সাইক্লিং দলের অংশগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেন।

ঘটনার পর সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সাঞ্চেজ বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট। রাশিয়া এবং ইসরায়েল—যেখানে বর্বরতা অব্যাহত রয়েছে, সেসব দেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা নেই।”

তিনি বিক্ষোভকারীদের প্রতি সম্মান জানিয়ে বলেন, তাদের প্রতিবাদ ন্যায্য ছিল এবং এই অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে।

Facebook Comments Box