স্পেন: অক্টোবরের মধ্যে ৫ লক্ষের বেশি অভিবাসীকে বৈধ করার দাবি Sumar দলের

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

স্পেনের রাজনৈতিক দল Sumar সরকারে তাদের সহযোগী দল PSOE-এর ওপর চাপ দিচ্ছে। তারা চায়, সরকার অক্টোবর মাসেই একটি বিশেষ আইন (ডিক্রেটো) পাশ করে ৫ লক্ষেরও বেশি অভিবাসীকে বৈধ কাগজপত্র দিক।

Sumar-এর নেত্রী লারা হার্নান্দেজ বলেছেন, “যারা অনেক বছর ধরে স্পেনে বসবাস ও কাজ করছেন, তাদের অধিকার দেওয়া উচিত। বর্ণবাদী রাজনীতির জবাব দিতে হবে কাজের মাধ্যমে।”

এদিকে সরকারের সহ-উপ-প্রধানমন্ত্রী ইওলান্দা দিয়াজও বলেছেন, এই সমস্যা নিয়ে অবিলম্বে কাজ করতে হবে, যদিও তিনি নির্দিষ্ট সময়সীমা বলেননি।

এই প্রস্তাবের আগে ২০২৪ সালে সংসদে একটি জনপ্রস্তাব (ILP) আনা হয়েছিল, যা এখনো আটকে আছে। এজন্য Sumar চাইছে, সংসদীয় প্রক্রিয়ার বদলে সরাসরি ডিক্রেটোর মাধ্যমে এটি বাস্তবায়ন করা হোক।

স্পেনে এর আগে একবার একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০৫ সালে জোসে লুইস রদ্রিগেজ সাপাতেরো সরকারের সময় প্রায় ৫ লক্ষ অভিবাসীকে বৈধ করা হয়েছিল।

অন্যদিকে PSOE এখনো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ফলে অক্টোবরের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন হবে কি না, তা এখনো অনিশ্চিত।

সূত্র:

El País (29 সেপ্টেম্বর 2025) — লিংক

Facebook Comments Box