
ভারতের বন্দর ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার খবর ভারত সরাসরি অস্বীকার করেছে
সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী ভারতের বন্দর ব্যবহার করেছে। তিনি ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে এক সাক্ষাৎকারে এ কথাটি জানিয়েছেন।
এই মন্তব্য ভারতের ভিতরে ও বাইরে বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে নরেন্দ্র মোদী সরকারের ‘নীরবতা’ নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে। বিরোধী দলগুলোও ভারতের অবস্থান নিয়ে কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করেছে।
এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ভারতের বন্দর ব্যবহার করেনি। মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক� বিভাগ এই দাবিকে ‘ভুয়া’ হিসেবে উল্লেখ করেছে।
তবে ইতিহাসে উল্লেখযোগ্য, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে ভারত তখনকার সরকারের অনুমতিতে মার্কিন বিমানকে জ্বালানি ভরার সুযোগ দিয়েছিল। ২০১৬ সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে ‘লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট’ (LEMOA) স্বাক্ষরিত হয়, যা দু’দেশের সামরিক সহযোগিতার অংশ।



