যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি জিততে না পারলেও টিকে থাকার পরিকল্পনায় ইরান

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে যে, তাদের যৌথ বিমান হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social–এ এক পোস্টে বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ও নৌবাহিনীসহ সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত এসেছে। তিনি আরও মন্তব্য করেন, ইরান পরে আলোচনায় বসতে আগ্রহ দেখালেও তখন সেটি অনেক দেরি হয়ে গিয়েছিল।

অন্যদিকে ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে তাদের হামলা আত্মরক্ষার অংশ হিসেবেই করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির বিচারে Israel ও United States তুলনামূলকভাবে এগিয়ে। তাই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—এই সংঘাতে টিকে থাকতে ইরানের সামনে কী ধরনের বিকল্প ও কৌশল থাকতে পারে, এবং তারা কীভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে।

Facebook Comments Box