
মানবাধিকার সংস্থা Human Rights Watch অভিযোগ করেছে যে, গত সপ্তাহে Southern Lebanon-এর একটি শহরের আবাসিক এলাকায় Israel অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে। সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ধরনের অস্ত্র বেসামরিক এলাকায় ব্যবহার করা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
নিউইয়র্কভিত্তিক এই সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (৩ মার্চ) Yahmar শহরের আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস নিক্ষেপ করে।
সংস্থাটি জানায়, তারা সাতটি ছবি যাচাই ও জিওলোকেশন বিশ্লেষণ করেছে। এসব ছবিতে দেখা যায়, শহরের আকাশে সাদা ফসফরাসের গোলা বিস্ফোরিত হচ্ছে। এর ফলে অন্তত দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন ধরে যায় এবং সেখানে সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানিয়েছে, সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে এলেই দ্রুত জ্বলে ওঠে। এটি অনেক সময় দাহ্য অস্ত্র হিসেবেও ব্যবহৃত হয় এবং আগুন লাগাতে পারে। এর ফলে গুরুতর দগ্ধ হওয়া, শ্বাসতন্ত্রের ক্ষতি, অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন এবং পাঁচ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।



