বিরূপ আবহাওয়ার আশঙ্কা, লিসবনে ঈদের জামায়াত হবে মসজিদে

বাংলা ফ্ল্যাশ বাংলা ফ্ল্যাশ

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

লিসবনে ঈদের জামায়াত পার্কে নয়, মসজিদে অনুষ্ঠিত হবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্তুগালের লিসবনে Praça Martim Moniz পার্কে এবার ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে না। সম্ভাব্য বিরূপ আবহাওয়া এবং বিভিন্ন ধরনের অসুবিধার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, উভয় মসজিদের নীতিনির্ধারকদের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ঈদুল ফিতরের জামায়াত মসজিদেই অনুষ্ঠিত হবে।

বড় মসজিদ Bangladesh Islamic Centre (CIB), Mesquita Baitul Mukarram Lisbon-এ ঈদের জামায়াতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—

১ম জামায়াত: সকাল ৭:১৫

২য় জামায়াত: সকাল ৭:৪৫

৩য় জামায়াত: সকাল ৮:১৫

৪র্থ জামায়াত: সকাল ৮:৪৫

৫ম জামায়াত: সকাল ৯:১৫

তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতরের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্টরা সবাইকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে সবার সিয়াম ও ইবাদত কবুল হওয়ার দোয়া করেছেন। ঈদ মোবারক।

আরও পড়ুন ইরান সংঘাত ঘিরে ‘উভচর’ যুদ্ধজাহাজে করে ২,৫০০ মার্কিন সেনার যাত্রা

ইতালি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন: বিদেশে জন্ম নেওয়া সন্তানদের জন্য নতুন শর্ত কার্যকর

Facebook Comments Box