
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্তুগালের লিসবনে Praça Martim Moniz পার্কে এবার ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে না। সম্ভাব্য বিরূপ আবহাওয়া এবং বিভিন্ন ধরনের অসুবিধার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, উভয় মসজিদের নীতিনির্ধারকদের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ঈদুল ফিতরের জামায়াত মসজিদেই অনুষ্ঠিত হবে।
বড় মসজিদ Bangladesh Islamic Centre (CIB), Mesquita Baitul Mukarram Lisbon-এ ঈদের জামায়াতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—
১ম জামায়াত: সকাল ৭:১৫
২য় জামায়াত: সকাল ৭:৪৫
৩য় জামায়াত: সকাল ৮:১৫
৪র্থ জামায়াত: সকাল ৮:৪৫
৫ম জামায়াত: সকাল ৯:১৫
তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতরের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্টরা সবাইকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে সবার সিয়াম ও ইবাদত কবুল হওয়ার দোয়া করেছেন। ঈদ মোবারক।
আরও পড়ুন ইরান সংঘাত ঘিরে ‘উভচর’ যুদ্ধজাহাজে করে ২,৫০০ মার্কিন সেনার যাত্রা
ইতালি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন: বিদেশে জন্ম নেওয়া সন্তানদের জন্য নতুন শর্ত কার্যকর