কাতারে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল ৭ জনের

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে কাতার ও তুরস্ক কর্তৃপক্ষ।
দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি নিয়মিত মিশনের সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে কাতারের সশস্ত্র বাহিনীর চার সদস্য, কাতার-তুরস্ক যৌথ বাহিনীর একজন সদস্য এবং দুইজন কারিগরি কর্মী রয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার পরও কাতারের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

Facebook Comments Box