একাত্তর গণহত্যা ইস্যু: পাকিস্তানের দাবি সমাধান, বাংলাদেশের ভিন্নমত
বাংলা ফ্ল্যাশ বাংলা ফ্ল্যাশ
ডেস্ক

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং সম্পদের সুষম বণ্টনসহ ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো ইতোমধ্যেই সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বর্তমানে তিনি ঢাকায় সরকারি সফরে আছেন।
রবিবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিবারের ভেতরে কিংবা ভাইদের মধ্যে যেভাবে সমস্যার সমাধান হয়, সেভাবেই এসব বিষয় মিটে গেছে। ইসলামও আমাদের হৃদয় পরিষ্কার রাখতে শিক্ষা দেয়। তাই অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমাদের একসাথে কাজ করতে হবে, যাতে সামনে একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে ওঠে।”
তবে পাকিস্তানি মন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ এখনো এসব বিষয়কে অমীমাংসিত হিসেবেই দেখে।
Facebook Comments Box



