
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে তাকে ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমান কখন দেশে ফিরবেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাভেল পাসের বিষয়ে সহযোগিতা করবে।”
এসময় নির্বাচনে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে আগে থেকে কোনো মন্তব্য করা যাবে না। এটি অনুমান নির্ভর হয়ে যাবে। তবে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
Facebook Comments Box



