
মালদ্বীপের ধিগুরাহ দ্বীপ-এ একটি নির্মাণাধীন ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ।
নিহত বাংলাদেশিরা হলেন— তাজউদ্দিন ইসলাম, মো. সদর আলি, মো. রবিন মোল্লা, শফিকুল ইসলাম এবং মো. নূর নবী সরকার।
এ ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে মালদ্বীপের রাজধানী মালে-এর আইজিএম হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
হাইকমিশন সূত্রে জানা গেছে, কর্মকর্তারা আহতদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
Facebook Comments Box


