ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বাংলা ফ্ল্যাশ বাংলা ফ্ল্যাশ

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
ফেঞ্চুগঞ্জের ফেরিঘাট এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক হৃদয়।

ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন হৃদয় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

Fenchuganj bus motorcycle accident youth killed

ফেঞ্চুগঞ্জের ফেরিঘাট এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক হৃদয়।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার শেষে মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে উপজেলার কচুয়াবহর গ্রামে যাচ্ছিলেন হৃদয়। পথে ফেরিঘাট এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, দুর্ঘটনার পর বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেঞ্চুগঞ্জ দুর্ঘটনা, Sylhet road accident, ফেঞ্চুগঞ্জ বাস দুর্ঘটনা, motorcycle accident Bangladesh, সিলেট সড়ক দুর্ঘটনা, Imran Hossain Hridoy, Fenchuganj news

Facebook Comments Box