মৌলভীবাজারে তেল ও এলপিজি মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস অবৈধভাবে মজুত রাখার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে। অভিযানকালে ২৯,৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার সাতগাঁও পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন এ অভিযান নেতৃত্ব দেন।
মেসার্স ন্যাশনাল ট্রেডিং নামে একটি দোকান থেকে ১৯৭১টি এলপিজি সিলিন্ডার সহ তেল জব্দ করে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শান্ত এন্টারপ্রাইজকে অবৈধ তেল মজুত ও অকটেন-পেট্রলের ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য না প্রদানের কারণে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box