ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের সহযোগী বিচারকদেরও বিচার হওয়া প্রয়োজন। তিনি মনে করেন, এ ধরনের বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ আর আদালতকে ব্যবহার করে মানুষের ওপর অন্যায় নির্যাতন চালানোর সাহস পাবে না।

আজ শনিবার, ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন’।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় যারা সহায়তা করেছেন, বিচারকরা তাঁদের অন্যতম। তিনি বিচারপতি খায়রুল হক, এনায়েতুর রহিম এবং আসাদুজ্জামানের নাম উল্লেখ করে বলেন, তাঁরা নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন বিচারপতি আসাদুজ্জামান। রিজভী প্রশ্ন তোলেন, এমন বিচারকদেরও কি শাস্তির আওতায় আনা উচিত নয়?

Facebook Comments Box