ঈদ সামনে রেখে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

ঈদুল আযহা সামনে রেখে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে সুনামগঞ্জের চিনাউড়া সীমান্তের মালাই গাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৭ মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে ৩৩০ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করে। এসব শাড়ির বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঈদ উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত শাড়িগুলো শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box