রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় জানা যাবে মঙ্গলবার

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা ১৩ মে

২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ঘটে যাওয়া বোমা হামলা মামলার রায় ঘোষণা হবে আগামী ১৩ মে, মঙ্গলবার। আজ ৮ মে, বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেছেন। আদালত জানিয়েছেন, ওইদিন রায় পড়া শেষ করে জানানো হবে আসামিদের সাজা বহাল থাকবে কিনা।

এর আগে, ২০১৪ সালের ২৩ জুন ঢাকার একটি আদালত এই মামলার রায়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিরা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

উল্লেখ্য, ওই বোমা হামলায় ১০ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত।

Facebook Comments Box