ঢাবিতে ছাত্রদল কমিটি স্থগিতের আল্টিমেটাম দিলেন উমামা ফাতেমা

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হিসেবে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। ওই সময় তিনি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছিলেন।

https://www.facebook.com/share/p/173DEAh4rG/?mibextid=wwXIfr

উমামা অভিযোগ করেন, আবু সাঈদের মৃত্যুর পর ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার যে সাহস শিক্ষার্থীরা দেখিয়েছিল, বছর না ঘুরতেই আবার গোপন ও প্রকাশ্যে ছাত্ররাজনীতির কার্যক্রম শুরু হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও জানান, শুক্রবার রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে।

Facebook Comments Box