হিজাব পরলে জঙ্গির মতো লাগে’ মন্তব্যে ভিকারুননিসায় ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষিকা

বাংলা ফ্ল্যাশ বাংলা ফ্ল্যাশ

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

হিজাব পরলে জঙ্গির মতো লাগে’ মন্তব্যে ভিকারুননিসায় ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষিকা

বসুন্ধরা আবাসিক এলাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখায় হিজাব পরার কারণে ষষ্ঠ শ্রেণির প্রায় ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ রোববার (২৪ আগস্ট) শেষ পিরিয়ডের সময় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার হিজাব পরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন— “হিজাব পরলে জঙ্গির মতো লাগে”।

কী ঘটেছিল ক্লাসে?

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রতিদিনের মতো তাদের সন্তানরা হিজাব পরে ক্লাসে যায়। দিনভর অন্য শিক্ষকেরা কোনো আপত্তি না করলেও শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন। এ সময় তিনি অপমানজনক ভাষা ব্যবহার করেন বলেও অভিযোগ করেন অভিভাবকেরা।

একজন অভিভাবক গণমাধ্যমকে জানান—

“আমার মেয়ে বাসায় ফিরে কেঁদে জানিয়েছে, হিজাব পরার কারণে শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দিয়েছেন। এমনকি বলা হয়েছে, হিজাব পড়লে মাদরাসার মতো লাগে, জঙ্গির মতো দেখা যায়।”

শিক্ষিকার বক্তব্য

অভিযোগ অস্বীকার করে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার বলেন,

“আমাদের স্কুলে নির্দিষ্ট ড্রেস কোড আছে। যদি কেউ পর্দা করতে চায় তবে তাকে সাদা স্কার্ফ পরতে হবে। কিন্তু কয়েকজন ছাত্রী ওড়না পরে এসেছে। এজন্যই তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন,

“অন্য শিক্ষকরা কী করলেন সেটা তাদের বিষয়। কিন্তু স্কুলের নিয়ম ভঙ্গ করলে আমাদেরই শেখাতে হবে।”

তদন্ত কমিটি গঠন

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন—

“আমি বসুন্ধরা শাখাপ্রধানের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

EU Blue কার্ড: ইউরোপে কাজ ও বসবাসের স্বপ্নপূরণের সুযোগ

#হিজাব #Hijab #ভিকারুননিসা #VNSC #Bashundhara #SchoolControversy #BangladeshNews #Islamophobia #ইসলামোফোবিয়া #StudentRights #EducationBD #ঢাকা #DhakaNews #BreakingNews

Facebook Comments Box