Bairro Alto-তে Familia Mart সুপারশপে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ, কর্মীদের ন্যায্য মজুরি বঞ্চিত

বাংলা ফ্ল্যাশ বাংলা ফ্ল্যাশ

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

পর্তুগালে Familia Mart: অতিরিক্ত কাজ, কম বেতন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র Bairro Alto এলাকায় অবস্থিত Familia Mart সুপারশপ-এ শ্রম আইন লঙ্ঘনের একাধিক অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রবাসী শ্রমিকরা জানিয়েছেন, দোকানে কাজের ক্ষেত্রে নিয়মকানুন মানা হচ্ছে না এবং কর্মীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

কর্মীদের অভিযোগ, অনেক সময় তাদেরকে কোনো বৈধ কর্মচুক্তি (Contract) না দিয়েই কাজে নিয়োগ দেওয়া হয়। আর যখন চুক্তি দেওয়া হয়, তখনও সেই চুক্তিতে উল্লেখিত বেতনের চেয়ে কম টাকা দেওয়া হয়। এতে করে শ্রমিকরা বৈধ কাগজপত্র থাকলেও তাদের প্রাপ্য মজুরি পান না।

এছাড়া পর্তুগালের শ্রম আইনে দৈনিক কাজের সময়সীমা স্পষ্টভাবে নির্ধারিত থাকলেও, Familia Mart-এ কর্মীদের প্রতিদিন গড়ে ৩-৪ ঘণ্টা অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হয়। সবচেয়ে বড় সমস্যা হলো—এই বাড়তি কাজের জন্য কোনো ধরনের ওভারটাইম ভাতা দেওয়া হয় না। ফলে কর্মীরা শারীরিকভাবে চাপে থাকলেও আর্থিকভাবে তার প্রতিফলন পান না।

শ্রম আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা স্পষ্টভাবে পর্তুগালের শ্রম আইন ভঙ্গ। আইন অনুযায়ী, প্রতিটি কর্মীর সঠিক লিখিত চুক্তি থাকা বাধ্যতামূলক এবং নির্ধারিত সময়ের বাইরে কাজ করালে তার জন্য অতিরিক্ত পারিশ্রমিক বা সুবিধা প্রদান করা আইনি অধিকার।

ফলে, অনেক কর্মী এই অমানবিক পরিস্থিতি সহ্য করতে না পেরে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে দোকানটিতে কর্মী পরিবর্তনের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

শুধু Bairro Alto নয়, অভিযোগ অনুযায়ী Familia Mart-এর অন্য শাখাতেও একই ধরনের শ্রম আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে, যা নিয়ে স্থানীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হচ্ছে—যদি আপনারা কেউ এমন অন্যায্য আচরণের শিকার হয়ে থাকেন, তবে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা আমাদের জানাতে পারেন। আমরা বিষয়টি অনুসন্ধান করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করব। অভিযোগকারীর পরিচয় সর্বদা গোপন রাখা হবে।

#FamiliaMart #PortugalNews #BairroAlto #LaborLawViolation #শ্রমআইন #পর্তুগালপ্রবাসী #Overtime #কর্মঅধিকার #BanglaFlash #PortugalWorkers

Facebook Comments Box