AIMA পোর্টালে নতুন নোটিফিকেশন দেখলে আতঙ্কিত হবেন না, জানুন আসলে এর মানে কী!

বাংলা ফ্ল্যাশ বাংলা ফ্ল্যাশ

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

লিসবন, পর্তুগাল: সম্প্রতি অনেক অভিবাসী AIMA পোর্টাল-এ একটি নতুন নোটিফিকেশন দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন—এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

যারা “Your application has proposed rejection decision and has been subjected to a quality control review for possible reassessment ” বা অনুরূপ নোটিফিকেশন দেখছেন, তাদের বুঝতে হবে এটি কোনো নেতিবাচক বার্তা নয়। বরং এর অর্থ হচ্ছে—আপনার ফাইলটি এখনো বিশ্লেষণাধীন (Still Analyzing) অবস্থায় রয়েছে।

এছাড়াও, যাদের ক্ষেত্রে “falta” বা কোনো ডকুমেন্ট মিসিং দেখাচ্ছে, তাদের ক্ষেত্রেও একই ধরনের নোটিফিকেশন দেখা যেতে পারে। ফলে, আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরাই উত্তম।

বিশেষজ্ঞদের মতে, AIMA সম্প্রতি বিপুল সংখ্যক ফাইল প্রক্রিয়াজাত করছে, যার ফলে প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে। সুতরাং, আপনি যদি এমন বার্তা দেখেন—তাহলে এটি কোনো ত্রুটি নয়, বরং আপনার আবেদনটি প্রক্রিয়াধীন থাকার ইঙ্গিত।

Live

“আপনারও কি AIMA পোর্টালে এই বার্তাটি দেখাচ্ছে?”

  • 100% 5 Vote
  • 0%
5 Votes . Left
Via WP Poll & Voting Contest Maker

অভিবাসন সংক্রান্ত হালনাগাদ খবর ও দিকনির্দেশনা জানতে নিয়মিত ভিজিট করুন BanglaFlash International News

Portugal-এর নতুন ২-বছরের পরিবার পুনর্মিলন আইন: মানবাধিকার ভিত্তিতে Objection করার উপায়

#AIMA #AIMAPortugal #PortugalImmigration #PortugalVisa #PortugalNews #BanglaFlash #AIMAUpdate #AIMAFileStatus #PortugalMigrant #ImmigrationNews #AIMAFileAnalyzing #PortugalResidency #BanglaNews #ExpatInPortugal #AIMAProcess

Facebook Comments Box