বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

Murad Murad

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

বাংলাদেশের দুই অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই

 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশের দুটি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই পূর্বাভাস দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রযোজ্য।

 

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এছাড়া দেশের দুইটি বিভাগসহ ছয়টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box