
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর সাবেক মহাপরিচালক এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর স্ত্রী দিলারা হাফিজ-এর মরদেহ দেশে আনা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি ৫৮৫ ফ্লাইটে করে মরদেহটি ঢাকায় পৌঁছায়। এ সময় তার স্বামীসহ পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ব্যক্তিগত জীবনে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।



