
ঈদের ছুটি শেষে আজ বসছে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে, ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। গুরুত্বপূর্ণ এই কমিটির ওপর অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
কোন অধ্যাদেশ বহাল থাকবে আর কোনটি বাতিল হবে, তা যাচাই-বাছাই করে দেখা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের সূচনা দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এসব ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
Facebook Comments Box



