রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ গাড়ির লাইন

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর থেকেই ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ নানা ধরনের পরিবহন সেখানে ভিড় করে, ফলে সড়কের একাংশে যানজট সৃষ্টি হয়ে আশপাশের এলাকাতেও এর প্রভাব পড়ে।
পাম্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ডিপো থেকে দুপুরের দিকে তেল সরবরাহ আসার কথা রয়েছে। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন চালক ও পরিবহন মালিকরা।
এদিকে, জ্বালানির দাম বাড়তে পারে—এমন গুঞ্জনের কারণে অনেকেই আগেভাগে তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও চাপের মুখে ফেলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box