ইরানে যুদ্ধের মধ্যে প্রাণ হারালেন ২৪৩ শিক্ষক-শিক্ষার্থী

জান্নাত জান্নাত

রিপোর্টার

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থীর প্রাণহানির তথ্য জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে বিমান হামলা চালায়। হামলার মূল লক্ষ্য ছিল দেশটির শীর্ষ নেতৃত্ব। তবে পুরোনো গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে পরিচালিত এই অভিযানে একটি সামরিক স্থাপনার বদলে একটি মেয়েদের বিদ্যালয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অনেকে মারা যান।
অন্যদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চলমান হামলায় দেশজুড়ে ৮০ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

Facebook Comments Box